অনেকেই এখন কম বয়সে মা*রা যায়

অনেকেই এখন কম বয়সে মা*রা যায়
পরিবারের সবাইকে বাঁচাতে ছুটে এসেছিলেন ঢাকা থেকে, একে একে সবার সুস্থতাও নিশ্চিত করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত নিজেকেই আর বাঁচাতে পারলেন না ২৬ বছরের অরূপ! 😥💔
পরিবারের সবাই ডে/ঙ্গুতে আক্রান্ত হওয়ার খবর পেয়ে তাঁদের সেবা-শুশ্রূষা করতে ঢাকা থেকে চট্টগ্রামের মিরসরাইয়ে ছুটে এসেছিলেন বইপাড়া ডটকমের উদ্যোক্তা অরূপ বণিক। পরিবারের সদস্যরা একে একে সুস্থ হয়ে উঠলে আবার ঢাকায় ফিরে যান তিনি। কিন্তু কয়েক দিন পর নিজেই জ্বরে আক্রান্ত হন।
অসুস্থ শরীর নিয়েই শেষ পর্যন্ত ফিরতে হয়েছিল বাড়িতে। বৃহস্পতিবার বিকেলে বাস থেকে নামার পর বাবা অর্জুন বণিক ছেলেকে জড়িয়ে ধরে কোনোমতে বাড়িতে নিয়ে যান। কিন্তু বাড়ি ফেরার মাত্র এক ঘণ্টার মধ্যেই শারীরিক অবস্থার অবনতি ঘটে তাঁর। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃ*/ত ঘোষণা করেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *