সঠিকভাবে তদন্ত করে যদি দেখা যায় হুজুর অপরাধী তাহলে কঠিন শা*স্তি দিতে হবে, আমাদের কথা যে অপরাধী সে যেই হোক তাকে শা*স্তি পেতে হবে
হবিগঞ্জ শহরের রাজনগরের একটি আবাসিক মাদ্রাসায় সপ্তম শ্রেণির এক ছাত্রকে নি/র্যা/ত/ন ও ধ/***/ণে/র অভিযোগ উঠেছে সাদেকুল ইসলাম নামের এক শিক্ষকের বিরুদ্ধে। গত ২৩ সেপ্টেম্বর রাতে এই জঘন্য ঘটনাটি ঘটে। বিষয়টি কাউকে জানালে ‘জ্বীন’ দিয়ে মে/রে ফেলার ভয়ও দেখানো হয় ওই ভুক্তভোগী শিশুকে!
রোববার রাতে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ওই শিক্ষককে আটক করে পুলিশ। রাতেই ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। সোমবার অভিযুক্তকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ।
এদিকে, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরী এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি অভিযুক্ত শিক্ষককে তাৎক্ষণিকভাবে মাদ্রাসা থেকে বহিষ্কার করে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীর কঠোর শাস্তি নিশ্চিত হোক, এটাই সবার প্রত্যাশা।
